1. thpshopbd@gmail.com : admin :
ফুলগাজীতে অবৈধ ব্যানার ও পোস্টার অপসারণে উপজেলা প্রশাসনের অভিযান - probahonewstv
April 26, 2026, 9:56 am

ফুলগাজীতে অবৈধ ব্যানার ও পোস্টার অপসারণে উপজেলা প্রশাসনের অভিযান

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Saturday, January 10, 2026
  • 103 Time View
সৌন্দর্য রক্ষা ও যানজট নিরসনে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

সৌন্দর্য রক্ষা ও যানজট নিরসনে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী, ১০ জানুয়ারি, ২০২৬ – ফেনীর ফুলগাজী উপজেলায় সৌন্দর্য রক্ষা ও জনদুর্ভোগ কমাতে অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রাস্তার পাশে, সরকারি স্থাপনা ও বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে থাকা রাজনৈতিক ও ব্যবসায়িক নানা ধরনের ব্যানার–ফেস্টুন শহরের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি যানজট ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। ফুলগাজী বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী নশীন প্রত্যাশা। অভিযানের সময় বাজারের প্রধান সড়ক, সরকারি ভবনের দেয়াল এবং বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে থাকা জরাজীর্ণ ও অনুমোদনহীন ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়।

অভিযানকালে ব্যবসায়িক ও রাজনৈতিক সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়, যাতে তারা নির্ধারিত স্থানে বিজ্ঞাপন প্রচার করেন এবং যত্রতত্র পোস্টার না লাগান। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং শহরের শ্রী ও পরিচ্ছন্নতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ নিয়ম অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নশীন প্রত্যাশা বলেন,
“ফুলগাজীতে সৌন্দর্য নষ্ট করে এমন কোনো ব্যানার বা পোস্টার দেয়াল কিংবা বৈদ্যুতিক খুঁটিতে লাগানো আইনত দণ্ডনীয়। আমরা ফুলগাজীকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।” স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে ফুলগাজীর সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং যানজট ও জনভোগান্তি অনেকাংশে কমে আসবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সিরাজগঞ্জের এনায়েতপুরে সকল প্রকার আকিজ গ্রুপ পণ্য ও ফলমূল বিক্রয় করছে মেসার্স সরকার স্টোর

Please Share This Post in Your Social Media

More News Of This Category