1. thpshopbd@gmail.com : admin :
পুলিশ সুপার মোঃ আবদুর রহমানের আলীকদম থানা আকস্মিক পরিদর্শন - probahonewstv
August 3, 2026, 2:48 pm

পুলিশ সুপার মোঃ আবদুর রহমানের আলীকদম থানা আকস্মিক পরিদর্শন

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, January 18, 2026
  • 119 Time View
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম থানায় আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অফিসার-ফোর্সকে বিভাগীয় নির্দেশনা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলা প্রতিনিধি জানান, বান্দরবান পার্বত্য জেলার আলীকদম থানায় ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা ৪০ মিনিট পর্যন্ত আকস্মিক পরিদর্শন করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান। পরিদর্শনকালে আলীকদম থানার অফিসার ইনচার্জ জনাব আলমগীর হোসেন শাহ-এর নেতৃত্বে থানার একটি সশস্ত্র টিম মাননীয় পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি গার্ড অব অনার গ্রহণ করে আলীকদম থানা ক্যাম্পাস পরিদর্শন করেন।

এ সময় তিনি থানার বিভিন্ন সেরেস্তা, অফিস কক্ষ, ব্যারাকসহ থানা ভবনের আশপাশ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় আলীকদম থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স এবং ডিএসবি, আলীকদম জোনে দায়িত্ব পালনরত অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন বিভাগীয় উপদেশ ও নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পরিদর্শন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন জনাব মাসুম সরদার (সিনিয়র সহকারী পুলিশ সুপার, লামা সার্কেল), জনাব আলমগীর হোসেন শাহ (অফিসার ইনচার্জ, আলীকদম থানা) এবং জনাব আমজাদ হোসেন (পুলিশ পরিদর্শক, তদন্ত)। পরিশেষে আলীকদম থানার সকল অফিসার ও ফোর্সের কল্যাণ কামনা করে মাননীয় পুলিশ সুপার আলীকদম থানা ত্যাগ করে লামা থানার উদ্দেশ্যে রওনা হন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

Please Share This Post in Your Social Media

More News Of This Category