1. thpshopbd@gmail.com : admin :
পানছড়িতে আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। - probahonewstv
November 22, 2026, 3:18 pm

পানছড়িতে আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

সৈয়দ এম এ বাসার, পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • Update Time : Wednesday, November 11, 2026
  • 55 Time View
পানছড়িতে আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

পানছড়িতে আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

সৈয়দ এম এ বাসার,
পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ নভেম্বর ২০২৬ খ্রি. বিকাল ৪ ঘটিকার সময় পানছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম কোম্পানি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইদুল আলম ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে নৈরাজ্য চালাচ্ছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে বলে বক্তারা জানান।

বিক্ষোভ মিছিলটি দলীয় অফিস থেকে শুরু করে পানছড়ি সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

See also  ফুলগাজীতে অবৈধ স’মিলের বিরুদ্ধে অভিযান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কার্যক্রম বন্ধ

Please Share This Post in Your Social Media

More News Of This Category