1. thpshopbd@gmail.com : admin :
পটুয়াখালীর বাউফলে গণভোট উপলক্ষে উপজেলা প্রশাসনের ব্যাপক প্রচারণা ও প্রস্তুতি - probahonewstv
August 3, 2026, 10:00 am

পটুয়াখালীর বাউফলে গণভোট উপলক্ষে উপজেলা প্রশাসনের ব্যাপক প্রচারণা ও প্রস্তুতি

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Wednesday, January 14, 2026
  • 101 Time View
পটুয়াখালীর বাউফলের দুর্গম চরাঞ্চল চন্দ্রদ্বীপ ইউনিয়নে গণভোট উপলক্ষে উপজেলা প্রশাসনের ব্যাপক প্রচারণা ও প্রস্তুতি।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে উঠান বৈঠক, ভোটকেন্দ্র পরিদর্শন ও লিফলেট বিতরণ

মোঃ শামীম,পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার দুর্গম চরাঞ্চল চন্দ্রদ্বীপ ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোট উপলক্ষে ব্যাপক প্রচারণা ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই প্রচারণার অংশ হিসেবে একাধিক উঠান বৈঠক আয়োজন করা হয়। একই সঙ্গে ভোটকেন্দ্র পরিদর্শন ও ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সালেহ আহমেদ এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন। উঠান বৈঠকে বক্তব্যে তিনি বলেন, গণভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। চন্দ্রদ্বীপের প্রতিটি ভোটার যেন উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। তিনি ভোটারদের সচেতন করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু। তিনি ভোটারদের ভোটদান প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন এবং নির্বাচন সংশ্লিষ্ট আচরণবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। উঠান বৈঠক শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ইউনিয়নের নির্ধারিত ভোটকেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারদের যাতায়াত সুবিধা পর্যবেক্ষণ করা হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পাবনার বেড়া ও সাঁথিয়ায় অবৈধ 7 ইটভাটায় সাড়ে 21 লাখ টাকা জরিমানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category