1. thpshopbd@gmail.com : admin :
পটুয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী - probahonewstv
September 19, 2026, 12:12 pm

পটুয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Sunday, December 28, 2025
  • 161 Time View
পটুয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

শামিম,পটুয়াখালী প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে পটুয়াখালী-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তিনি পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহীদ হোসেন চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের সময় নির্বাচনী আচরণবিধি ও শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসক কার্যালয়ের তোরণ অতিক্রমের আগেই তাঁর সঙ্গে আসা শত শত নেতাকর্মীকে কয়েক গজ দূরে অবস্থান নিতে অনুরোধ জানান আলতাফ হোসেন চৌধুরী। এতে প্রশাসনিক এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভিড়ের সৃষ্টি হয়নি।

দলীয় সূত্র জানায়, সকালে মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনের সামনে থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁর সঙ্গে যোগ দেন। শহরের ঝাউতলার সোনালী ব্যাংক মোড়ে পৌঁছালে তিনি নির্বাচনী শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের সেখানেই অবস্থান করতে বলেন। পরে মাত্র কয়েকজন ব্যক্তি ও সাংবাদিকের উপস্থিতিতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল শেষে আলতাফ হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে মা-বোনেরা আমাদের পাশে রয়েছেন। এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। পটুয়াখালী-১ আসনে বিএনপিসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে দল বড় বা ছোট বিষয় নয়, বরং প্রার্থীর গ্রহণযোগ্যতা ও জনগণের আস্থাই ভোটের ফলাফল নির্ধারণ করবে। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনী আচরণবিধি মেনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সেফটিক ট্যাংকে দুই মৃ*ত্যু

Please Share This Post in Your Social Media

More News Of This Category