1. thpshopbd@gmail.com : admin :
পটুয়াখালী–০৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নূরের পক্ষে আজ মনোনয়নপত্র সংগ্রহ - probahonewstv
August 3, 2026, 4:47 am

পটুয়াখালী–০৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নূরের পক্ষে আজ মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার শামিম, পটুয়াখালী
  • Update Time : Friday, December 26, 2025
  • 194 Time View
পটুয়াখালী–০৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নূরের পক্ষে আজ মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।

দশমিনা ইউএনও কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ, গলাচিপায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার শামিম, পটুয়াখালী

পটুয়াখালী — আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–০৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নূরের পক্ষে আজ মনোনয়নপত্র সংগ্রহ করা হবে। এ উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টায় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে। পরবর্তীতে গলাচিপা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার গণঅধিকার পরিষদের কার্যালয়ে এক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমে নেতৃত্ব দেবেন দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. লিয়ার হোসেন এবং সদস্য সচিব মো. মিলন মাতুব্বর। এ সময় উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. মিজান হাওলাদার, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. কামাল পঞ্চায়েতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দলীয় নেতারা জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নুরুল হক নূরের নেতৃত্বে পটুয়াখালী–০৩ আসনে গণঅধিকার পরিষদ ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ২, আ-হ-ত ১

Please Share This Post in Your Social Media

More News Of This Category