1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৫,৯৫০ পিস ই/য়া/বাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ - probahonewstv
October 24, 2026, 4:58 am

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৫,৯৫০ পিস ই/য়া/বাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি:
  • Update Time : Saturday, October 24, 2026
  • 2 Time View
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৫,৯৫০ পিস ই/য়া/বাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৫,৯৫০ পিস ই/য়া/বাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আমজাদ হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে নাইক্ষ্যংছড়ি থানার ২ নম্বর বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বাইশারী শাহানুরুদ্দিন মাদ্রাসার পশ্চিম পাশে ব্রিজসংলগ্ন বটগাছের নিচে সড়কের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে আমজাদ হোসেনকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২৫ সিসির একটি লাল-কালো রঙের ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামত যথাযথ প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
আটক আমজাদ হোসেন কক্সবাজার জেলার রামু থানাধীন সাতঘড়িয়া পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় আটক ব্যক্তি ও উদ্ধার করা আলামতের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদকদ্রব্যের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

See also  পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

Please Share This Post in Your Social Media

More News Of This Category