1. thpshopbd@gmail.com : admin :
দৌলতপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার - probahonewstv
September 15, 2026, 6:18 am

দৌলতপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার

Reporter Name
  • Update Time : Friday, May 8, 2026
  • 76 Time View

দৌলতপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী।

মানবাধিকার সংস্থার সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা মেলেনি
দৌলতপুর সালাম কোম্পানী বাড়ির পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২ মে ২০২৬ তারিখে মোহাম্মদ ইব্রাহিম কর্তৃক ফারহান মুহিবের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে একটি সংবাদ প্রচারিত হয়। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করলে ৮ মে ২০২৬ তারিখে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা, ফেনীর ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে।
এ সময় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হয়। তদন্তে জানা যায়, অভিযুক্ত ফারহান মুহিব ও অভিযোগকারী মোহাম্মদ ইব্রাহিম একই পরিবারের সদস্য এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে।
সরেজমিন অনুসন্ধানে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়া না যাওয়ায় মোহাম্মদ ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে ফারহান মুহিবের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করে নেন।

See also  সিরাজগঞ্জে ট্রাকসহ গরু ছিনতাই ২৯, গাইবান্ধায় উদ্ধার ৯টি গরু উদ্ধার ট্রাক এখন অনেক নিখোঁজ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category