1. thpshopbd@gmail.com : admin :
থানা পুকুরে ২১৯ কার্তুজ - probahonewstv
June 13, 2026, 10:45 pm

থানা পুকুরে ২১৯ কার্তুজ

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Monday, February 23, 2026
  • 61 Time View
দাগনভূঞা থানা পুকুরে ২১৯ কার্তুজ উদ্ধার

সেচে উদ্ধার লুণ্ঠিত লিডবল, অভিযান চলমান

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী

ফেনীর দাগনভূঞা থানা ভবন সংলগ্ন পুকুরে সেচ কার্যক্রম চলাকালে লুণ্ঠিত অস্ত্র-গুলির একটি বড় অংশ উদ্ধার করেছে পুলিশ। গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্রের খোঁজে পরিচালিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুকুরের উত্তর পাড়ে খনন কাজ শুরু হয়। একপর্যায়ে কাঁদামাটির ভেতর পরিত্যক্ত অবস্থায় ১২ বোর শর্টগানের ২১৯ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানা ভবন সংলগ্ন পুকুরে লুণ্ঠিত অস্ত্র-গুলি লুকিয়ে রাখা হয়েছে—এমন সন্দেহে নজরদারি জোরদার করা হয়। পরে সেচের মাধ্যমে পানি অপসারণ করে কাদামাটির স্তর পরীক্ষা করা হয়। উদ্ধার হওয়া কার্তুজগুলো বস্তাবন্দি অবস্থায় মাটির নিচে চাপা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযানে উপস্থিত এক কর্মকর্তা জানান, “লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। আজ ১২ বোর শর্টগানের ২১৯ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার হয়েছে। অবশিষ্ট অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, সকালে পুকুরে সেচ কার্যক্রম শুরু হলে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। পরে পুলিশ সদস্যরা পুকুরের উত্তর পাড় ঘিরে তল্লাশি চালান এবং কাদার ভেতর থেকে কার্তুজগুলো উদ্ধার করেন। উদ্ধার হওয়া গোলাবারুদ থানায় নিয়ে তালিকা প্রস্তুত ও আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট দাগনভূঞা থানায় সংঘটিত লুণ্ঠনের ঘটনায় বেশ কিছু অস্ত্র ও গুলি নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী ধারাবাহিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে আসছে। সংশ্লিষ্টরা আশা করছেন, চলমান অভিযানের মাধ্যমে দ্রুতই লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র-গুলি উদ্ধার সম্ভব হবে। এদিকে, থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।

See also  ছাগলনাইয়ায় যৌথ অভিযানে কঠোর প্রশাসন

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category