1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রে প্তা র ও কা রা দ ণ্ড - probahonewstv
September 6, 2026, 4:48 am

তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রে প্তা র ও কা রা দ ণ্ড

Reporter Name
  • Update Time : Tuesday, June 30, 2026
  • 48 Time View

তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার ও কারাদণ্ড

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে পৃথক অভিযানে ১৩ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিনে মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তারাগঞ্জ থানা পুলিশ। অভিযানে দৌলতপুর ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের মো. সিরাজুল ইসলাম (৩৫)-কে আটক করা হয়। তিনি মো. মোবারক হোসেনের ছেলে।
পুলিশ জানায়, এসআই মাহবুব, এএসআই তবিবর, কনস্টেবল মাজারুল ও কনস্টেবল ওয়াসীম বাবুর সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল ব্র্যাক মোড় এলাকার লালমোহনের চার দোকানের পেছনে সালেকের পরিত্যক্ত টিনের ঘরের সামনে অভিযান চালায়। এ সময় সিরাজুল ইসলামের কাছ থেকে ১৩ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই সময়ে ব্র্যাক মোড় এলাকায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে মো. মিলন ইসলাম (৩২)-কে আটক করা হয়। তিনি দৌলতপুর এলাকার বাসিন্দা এবং মো. ফেরদৌস ইসলামের ছেলে।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মিলন ইসলামকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।” তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

See also  টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে

পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category