1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে ফ্রি চিকিৎসা শুরু - probahonewstv
June 13, 2026, 11:47 am

তারাগঞ্জে ফ্রি চিকিৎসা শুরু

বুলবুল হোসেন,উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ 
  • Update Time : Friday, February 27, 2026
  • 279 Time View
তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা

প্রতি শুক্রবার মেডিকেল ক্যাম্প, উদ্বোধনে এমপি আজহারুল

বুলবুল হোসেন,উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ 

গরিব, দুস্থ ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে রংপুরের তারাগঞ্জ উপজেলা-এ ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। আয়োজকরা জানান, প্রতি শুক্রবার অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হবে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি এটিএম আজহারুল ইসলাম বলেন, “মানুষ মানুষের জন্য। মানুষের কল্যাণে কাজ করতে পারাটাই সবচেয়ে বড় আনন্দ। এর আগে বদরগঞ্জে একটি চিকিৎসা ক্যাম্প চালু করেছি। আজ তারাগঞ্জবাসীর জন্যও এই সেবা কার্যক্রম শুরু করতে পেরে আমি আনন্দিত।”

এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এ কার্যক্রম চালু রাখার আহ্বান জানান। পরে সংসদ সদস্য তারাগঞ্জে গত ২৪ ফেব্রুয়ারি নিখোঁজ হয়ে হত্যাকাণ্ডের শিকার ইলেকট্রিশিয়ান মনজুরুলের পশ্চিম অনন্তপুর গ্রামের বাড়ি পরিদর্শন করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫–৬ দোকান পুড়ে ছাই

Please Share This Post in Your Social Media

More News Of This Category