1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গোপন ক্যামেরা কাণ্ড, চিকিৎসক গ্রেফতার - probahonewstv
June 15, 2026, 11:25 pm

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গোপন ক্যামেরা কাণ্ড, চিকিৎসক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • Update Time : Tuesday, January 27, 2026
  • 112 Time View
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ গোপন ক্যামেরা কাণ্ড। অভিযুক্ত চিকিৎসক গ্রেফতার, শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। নারীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ।

মহিলা চিকিৎসকদের ওয়াশরুমসহ বিভিন্ন স্থানে গোপনে ক্যামেরা স্থাপনের অভিযোগ, হাসপাতালজুড়ে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্যকর এক গোপন ক্যামেরা কাণ্ডে অভিযুক্ত চিকিৎসক ডা. রায়হান কবির ইমনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান ইন্টার্ন নিউরোলজি বিভাগের চিকিৎসক ডা. নূরানী জান্নাত ওয়েশার স্বামী। হাসপাতালের এক সিনিয়র চিকিৎসকের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের মহিলা চিকিৎসকদের ওয়াশরুমসহ বিভিন্ন স্থানে গোপন ক্যামেরা স্থাপন করে ভিডিও ধারণ করতেন ডা. রায়হান কবির ইমন। ওই চিকিৎসক বলেন, “সহকর্মী থেকে শুরু করে ছোট-বড় অনেকের ভিডিও থাকার আশঙ্কা রয়েছে। এমনকি আমাদের সিনিয়র ম্যাডামরাও তার বিকৃত মানসিকতার শিকার হয়েছেন বলে আমরা মনে করি। আমরা সবাই ভয়ে আছি, কারণ হাসপাতালে যাতায়াতের সময় আমরাও ওই ওয়াশরুমগুলো ব্যবহার করেছি।”

প্রথমদিকে অভিযুক্ত চিকিৎসকের এক সহকর্মী বিষয়টি বুঝতে পেরে একটি ক্যামেরা ভেঙে ফেলেন বলে জানা যায়। এরপর গত দুই দিন ধরে অভিযুক্ত ব্যক্তি ঘটনাটি অস্বীকার করায় এবং প্রত্যক্ষ প্রমাণ না থাকায় প্রশাসনিকভাবে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে আজ অভিযুক্ত চিকিৎসক নিজ মুখে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। পরবর্তীতে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, এ ধরনের অপরাধ শুধু ব্যক্তিগত নয়, পুরো চিকিৎসা পরিবেশের নিরাপত্তা ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। হাসপাতাল প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category