1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইল ভূঞাপুরে উচ্চস্বরে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবন করার আটক ২ - probahonewstv
June 15, 2026, 11:21 pm

টাঙ্গাইল ভূঞাপুরে উচ্চস্বরে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবন করার আটক ২

Reporter Name
  • Update Time : Monday, May 11, 2026
  • 21 Time View

টাঙ্গাইল ভূঞাপুরে উচ্চস্বরে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবন করার আটক ২

আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে মোবাইলে উচ্চ শব্দে গান বাজিয়ে মাদকদ্রব্য ম’দ ও ইয়া’বা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান পরিচালনা করেন এতে হাসান নামে একজন মাদক কারবারীব ও তার সহযোগি সুমন(২২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ । তাদের হেফাজত হতে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়।

রবিবার (১০ মে)রাতে এই অভিযান পরিচালনা করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এ সময় উপস্থিতি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান ও পুলিশের একটি দল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিল। একই এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি বৈদ্যুতিক কেবল, পানির মোটর এবং বেশ কিছু মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অনেকে সন্দেহ করছেন, এই মাদক চক্রের সঙ্গেও চুরির এসব ঘটনা জড়িত থাকতে পারে।

থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, স্থানীয় সচেতন নাগরিকদের গোপন সংবাদের ভিক্তিতে আজ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় এসআই মোঃ নজরুল ইসলাম ও এসআই আজহারুল ইসলাম তাদের আটক করে। তারা উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের নূর ইসলাম কবিরাজের ছেলে আরশিক (২০) ও বাগবাড়ী গ্রামের বিপ্লব ভূঁইয়ার ছেলে হাসান (২২)।

See also  আলীকদমে থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক আ/সা/মী গ্রে/ফ/তা/র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category