1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দর কারেন্টহাট কোরবানির পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, ৫ হাজার টাকা জরিমানা - probahonewstv
September 19, 2026, 7:35 am

চিরিরবন্দর কারেন্টহাট কোরবানির পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, ৫ হাজার টাকা জরিমানা

মোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।
  • Update Time : Sunday, May 24, 2026
  • 217 Time View
চিরিরবন্দর কারেন্টহাট কোরবানির পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, ৫ হাজার টাকা জরিমানা

চিরিরবন্দর কারেন্টহাট কোরবানির পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, ৫ হাজার টাকা জরিমানা

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট কোরবানির পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বসা কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ আফরোজ। এ সময় তিনি হাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। অভিযান চলাকালে অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ আফরোজ বলেন, “কোরবানির পশুর হাটে কোনো ধরনের অনিয়ম কিংবা অতিরিক্ত টোল আদায় সহ্য করা হবে না। সরকার নির্ধারিত হারে টোল আদায় নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।” এদিকে প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন হাটে আসা সাধারণ ক্রেতা ও বিক্রেতারা। তারা জানান, অতিরিক্ত টোল আদায় বন্ধ হলে হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরে আসবে এবং সাধারণ মানুষ হয়রানির শিকার হবে না।

See also  বলিপাড়া ব্যাটালিয়ন 38 বিজিবির 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Please Share This Post in Your Social Media

More News Of This Category