1. thpshopbd@gmail.com : admin :
চর চান্দিয়ায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত - probahonewstv
April 26, 2026, 8:59 pm

চর চান্দিয়ায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Saturday, October 18, 2025
  • 120 Time View
চর চান্দিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

ফেনীর সোনাগাজীর চর চান্দিয়ায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন এবং ধানের শীষের প্রচারণা ও জনমত গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের সমবায় (কাশ্মির) বাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ও সঞ্চালনা করেন ছাত্রদল নেতা জিয়া উদ্দিন হৃদয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রদল আহবায়ক হাসান মাহমুদ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — ফেনী জেলা সাইবার ফোর্সের সভাপতি নুর নবী মেম্বার, উপজেলা যুবদল নেতা সাব্বির রায়হান তারেক, উপজেলা সমবায় দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা আল হোসাইন রুমান, বিএনপি নেতা মোহসীন, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সভাপতি বেলাল হোসেন,
বক্তামুন্সি কলেজ ছাত্রদল সাংগঠনিক সম্পাদক খালেদ মাসুদ শুভ, বিএনপি নেতা হুমায়ুন কবির, নুর আলম, যুবদল নেতা সাইফুল, আবদুল, কামাল উদ্দিন, রায়হান, ছাত্রদল নেতা নুর আলম রাহিম,
এবং সমবায় দলের সদস্য সচিব সাইফুল প্রমুখ।

বক্তারা বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের মুক্তি, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বাস্তব পরিকল্পনা। এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব।”  সভায় নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

See also  রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন: উপদেষ্টা ফাওজুল করিম

Please Share This Post in Your Social Media

More News Of This Category