1. thpshopbd@gmail.com : admin :
ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনা ও বিজিপির ৫ সদস্যের অনুপ্রবেশ, বিজিবির হস্তক্ষেপে আটক - probahonewstv
July 30, 2026, 8:10 am

ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনা ও বিজিপির ৫ সদস্যের অনুপ্রবেশ, বিজিবির হস্তক্ষেপে আটক

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
  • Update Time : Monday, November 24, 2025
  • 220 Time View
ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনা-বিজিপির ৫ সদস্য আটক! সংঘর্ষের ভয়াবহতা বাড়ছে?

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের সেনা ও বিজিপির ৫ সদস্য। আরাকান অঞ্চলে তীব্র সংঘর্ষের কারণে জীবন বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়েছে তারা। বিজিবির হস্তক্ষেপে আটক, চলছে আইনগত প্রক্রিয়া।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পাঁচ সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করে আশ্রয় নিয়েছেন।
রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সীমান্ত পিলার ৪২—এর প্রায় দেড় কিলোমিটার দূরে ঘুমধুম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাছবুনিয়া পাড়া এলাকায় তারা প্রবেশ করেন। খবর পেয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যান।

আটক পাঁচজনের মধ্যে চারজন বিজিপি সদস্য এবং একজন মিয়ানমার সেনা সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—

  • কোকো সেইন (৩৫), সেকেন্ড পুলিশ পরিদর্শক, শান স্টেট মোমেক

  • সোথু রা (৩৮), কনস্টেবল, বলিবাজার বিজিপি ক্যাম্প

  • আউং সান হ্তু (২৫)

  • কিয়াও জেয়ার লিন (৩২)

  • মিনমিন উ (৪১), মিয়ানমার সেনাসদস্য

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ পাঁচজন অস্ত্রবিহীন ব্যক্তিকে সীমান্তের ভেতরে ঢুকতে দেখে তারা বিষয়টি বিজিবিকে জানান। পরে বিজিবি এসে তাদের আটক করে। বিজিবি জানায়, মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় নিজেরা নিরাপত্তাহীন হয়ে তারা সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

ঘুমধুম ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী বলেন— “হ্যাঁ, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক সাংবাদিকদের বলেন— “বিষয়টি আমরা অবগত হয়েছি। বিজিবি থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা গেছে।

See also  রাজধানীর পল্লবী থানার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পরবর্তী আপডেট পাওয়া মাত্রই জানানো হবে।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category