1. thpshopbd@gmail.com : admin :
ঘর নির্মাণে চাঁদা দাবি - probahonewstv
September 25, 2026, 4:10 am

ঘর নির্মাণে চাঁদা দাবি

এস এম সোহাগ কাজী, মাদারীপুর জেলা 
  • Update Time : Thursday, March 5, 2026
  • 411 Time View
মাদারীপুরে ঘর নির্মাণে চাঁদা দাবি

মাদারীপুরে বসতবাড়ির কাজ বন্ধের হুমকির অভিযোগ, নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী

এস এম সোহাগ কাজী, মাদারীপুর জেলা 

মাদারীপুর সদর উপজেলা এর মহিরচর এলাকায় বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাব্বির হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী খোকন হাওলাদার। ভুক্তভোগী সূত্রে জানা যায়, তিনি নিজের পৈতৃক জমিতে একটি বসতঘর নির্মাণের কাজ শুরু করেন। কাজ শুরু হওয়ার কিছুদিন পর অভিযুক্ত সাব্বির হাওলাদার তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। কিন্তু খোকন হাওলাদার সেই দাবি প্রত্যাখ্যান করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাব্বির হাওলাদার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এমনকি কাজ চালিয়ে গেলে বড় ধরনের ক্ষয়ক্ষতির ভয়ও দেখানো হয় বলে জানান ভুক্তভোগী।

খোকন হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি আমার নিজের জায়গায় ঘর তুলছি। কিন্তু সাব্বির হাওলাদার এসে বাধা দিচ্ছে এবং টাকা চাচ্ছে। আমি গরিব মানুষ, টাকা দিতে না পারায় সে আমার ঘরের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।” ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি করেছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে ভুক্তভোগী প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  দারুল কোরআন ফরুকিয়া রহমত নগরে দ্বিতীয় সাময়িক পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত শিক্ষার্থীদের শৃঙ্খলা ও পরীক্ষার পরিবেশে সন্তোষ প্রকাশ পরিদর্শনকারীদের

Please Share This Post in Your Social Media

More News Of This Category