1. thpshopbd@gmail.com : admin :
এনায়েতপুর হাটে গামছা বিতরণ - probahonewstv
July 29, 2026, 10:19 pm

এনায়েতপুর হাটে গামছা বিতরণ

মোঃ আক্তার হোসেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : Saturday, April 18, 2026
  • 201 Time View
এনায়েতপুর হাটে গামছা বিতরণ

এনায়েতপুর হাটে গামছা বিতরণ

মোঃ আক্তার হোসেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর হাটে পহেলা বৈশাখ উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এনায়েতপুর হাট বাজারের বিটার ও বর্তমান বণিক সমিতির সভাপতি মোঃ মাসুদ রানা উদ্যোগ নিয়ে গবাদি পশু ব্যবসায়ীদের মাঝে গামছা বিতরণ করেন। গত ১৭ এপ্রিল ২০২৬, সকাল ৮টায় হাটের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। এদিন গবাদি পশুর ব্যবসায়ীদের সম্মান জানাতে মোট ৭২০টি গামছা তাদের কাঁধে তুলে দেওয়া হয়। এ উদ্যোগকে ব্যবসায়ীদের প্রতি সম্মান ও উৎসাহ প্রদানের একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, এনায়েতপুর হাটের ইতিহাস তুলে ধরা এবং ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গরু ও অন্যান্য গবাদি পশুর ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রতিনিধি মোঃ আক্তার হোসেন জানান, এ ধরনের উদ্যোগ ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও উৎসাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসায়ীরা বলেন, “এ ধরনের সম্মাননা আমাদের কাজের প্রতি নতুন উদ্দীপনা যোগায় এবং হাটের পরিবেশ আরও প্রাণবন্ত করে তোলে।”

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

Please Share This Post in Your Social Media

More News Of This Category