1. thpshopbd@gmail.com : admin :
আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা। - probahonewstv
August 25, 2026, 12:48 pm

আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা।

সৈয়দ এম এ বাসার, পানছড়ি,( খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • Update Time : Monday, August 24, 2026
  • 20 Time View
আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা।

আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা।

সৈয়দ এম এ বাসার,
পানছড়ি,( খাগড়াছড়ি) প্রতিনিধি:

আসন্ন সেপ্টেম্বর মাসে পাহাড়ি এলাকায় সম্ভাব্য যেকোনো ঝুঁকি ও নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবিতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর রোজ রবিবার ১০.৩০ সময় বিজিপি কনফারেন্স রুমে
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দপ্তরের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

৩ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ৩ বিজিবির সহকারী পরিচালক মোঃ আব্দুল মতিন, সহকারী পরিচালক মোঃ শাহ আলম, পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, আনসার ভিডিপির প্রশিক্ষক সুলতানা আক্তার, ফায়ার ব্রিগেডের স্টেশন কমান্ডার লিটন, পানছড়ি প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলাম মাহিম, সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসারসহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের কর্মকর্তাবৃন্দ।

সভাপতির বক্তব্যে লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “সেপ্টেম্বরে পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগ ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা থাকে। সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবেলা করতে হবে। বিজিবি সর্বদা জনগণের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে।”

সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ বিভাগের প্রস্তুতি, চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরেন। একইসাথে জনসচেতনতা বৃদ্ধি ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে ৩ বিজিবি জোনের পক্ষ থেকে সকল দপ্তরকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

See also  পানছড়িতে দুটি স্কুলে আসবাবপত্রের চাহিদা পুরণ করেছেন এমপি ওয়াদুদ ভুঁইয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category