1. thpshopbd@gmail.com : admin :
আশুলিয়ায় ব্যতিক্রমী পিঠা উৎসবে মিলনমেলা - probahonewstv
April 26, 2026, 11:11 pm

আশুলিয়ায় ব্যতিক্রমী পিঠা উৎসবে মিলনমেলা

জুয়েল রানা , স্টাফ রিপোর্টার
  • Update Time : Saturday, January 17, 2026
  • 115 Time View
আশুলিয়ায় আইকন পাবলিক স্কুলের আয়োজনে ব্যতিক্রমী পিঠা উৎসব।

আইকন পাবলিক স্কুলের আয়োজনে উৎসবমুখর মোল্লার বাগ

জুয়েল রানা , স্টাফ রিপোর্টার

শীতের ঐতিহ্যবাহী পিঠাকে কেন্দ্র করে আশুলিয়ার জিরানী এলাকার মোল্লার বাগে অবস্থিত আইকন পাবলিক স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ও বর্ণিল পিঠা উৎসব। দিনব্যাপী এই আয়োজনটি পরিণত হয় আনন্দঘন সামাজিক মিলনমেলায়, যেখানে অংশগ্রহণ করেন এলাকার সর্বস্তরের মানুষ। উৎসব উপলক্ষে স্কুল প্রাঙ্গণে সাজানো হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানান রকম পিঠার স্টল। ভাপা, পুলি, চিতই, পাটিসাপটা, দুধ চিতই, নারকেলের পিঠাসহ বিভিন্ন ধরনের ঘরোয়া পিঠায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পিঠার স্বাদ ও ঘ্রাণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারদিকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইকন পাবলিক স্কুলের কর্ণধার ও অধ্যক্ষ রাজু আহম্মেদ। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য। এই ধরনের আয়োজন শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের শিকড়ের সঙ্গে যুক্ত করে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলাকার বিশিষ্ট ব্যক্তি সোহেল আহম্মদ। তিনি বলেন, এ ধরনের আয়োজন সামাজিক বন্ধন ও ঐক্যকে আরও সুদৃঢ় করে এবং আইকন পাবলিক স্কুলের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ সময় আরও বক্তব্য দেন মোল্লার বাগ বায়তুল আকসা জামে মসজিদের সভাপতি আহম্মদ আলী। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সামাজিক ও সাংস্কৃতিক এ ধরনের উদ্যোগ এলাকার সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করে তোলে। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শিশুদের জন্য ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও নানা বিনোদনমূলক আয়োজন, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফসলি জমি রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category