1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে শহীদ শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - probahonewstv
August 2, 2026, 7:00 am

আলীকদমে শহীদ শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, December 19, 2025
  • 135 Time View
শহীদ শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে আলীকদমে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

 হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে ক্যান্টিন মোড় থেকে আলীকদম বাজার প্রদক্ষিণ

  মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আলীকদম উপজেলা শাখা। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে চারটায় আলীকদম ক্যান্টিন মোড় এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা শাখার উদ্যোগে এবং উপজেলা জামায়াতের আমির মাশুক এলাহীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ক্যান্টিন মোড় থেকে শুরু হয়ে আলীকদম বাজার প্রদক্ষিণ করে নাছির সওদাগরের দোকানের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আব্দুল হক, আলীকদম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. মোঃ চৌধুরী ইউনুছ আহমেদ সোহান, লামা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ সোয়াইব। বক্তারা শহীদ শরিফ ওসমান হাদী হত্যার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশের শেষ পর্যায়ে আলীকদম উপজেলা জামে মসজিদের খতিব এ কে এম আইয়ুব খান শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বিমান এমডি গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category