1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মারমা, ত্রিপুরা ও ম্রো ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন - probahonewstv
October 2, 2026, 8:46 pm

আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মারমা, ত্রিপুরা ও ম্রো ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 184 Time View
আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘মারমা, ত্রিপুরা ও ম্রো ভাষা শিক্ষা ক্লাব’-এর উদ্বোধন করা হয়েছে।

আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মারমা, ত্রিপুরা ও ম্রো ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন

 বান্দরবান জেলা প্রতিনিধি: মোঃমাহফুজুর রহমান মোর্শেদ

পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ, ভাষাচর্চার বিস্তার এবং নতুন প্রজন্মের মাঝে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বান্দরবানের আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘মারমা, ত্রিপুরা ও ম্রো ভাষা শিক্ষা ক্লাব’-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এবং সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেডের সার্বিক সহযোগিতায় ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মেজর খন্দকার মোশতাক আহমেদ

প্রধান অতিথি ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান আশিক। এছাড়া অনুষ্ঠানে সামরিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি একটি জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি।

বিশ্বায়নের প্রভাবে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এ বাস্তবতায় মাতৃভাষা শিক্ষা ক্লাব প্রতিষ্ঠা ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ, মাতৃভাষার চর্চা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিজস্ব শিকড় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখার ক্ষেত্রে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ।

বক্তারা আরও বলেন, মাতৃভাষার বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মপরিচয়বোধ, সাংস্কৃতিক চেতনা ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে এ উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

See also  ফেনী সরকারি কলেজে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ও নবপদায়নপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category