1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম উপজেলায় ট্যুর গাইড এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - probahonewstv
July 30, 2026, 9:22 pm

আলীকদম উপজেলায় ট্যুর গাইড এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, December 11, 2025
  • 152 Time View
আলীকদমে ট্যুর গাইড এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। সদস্যদের উন্নয়ন ও পর্যটন সেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

আলীকদম উপজেলায় ট্যুর গাইড এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান

পার্বত্য বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ১১ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে আলীকদম ট্যুর গাইড এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মিন্টু কর্মকার, সভাপতি, আলীকদম ট্যুর গাইড এসোসিয়েশন এবং সঞ্চালনা করেন জনাব সুইতিং প্রু মার্মা সামো, সেক্রেটারি, আলীকদম উপজেলা টুরিস্ট গাইড এসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মমতাজ উদ্দিন আহমেদ, সভাপতি আলীকদম প্রেসক্লাব। বিশেষ অতিথি ছিলেন জনাব ইয়ংলক ম্রো, পরিচালক আলীকদম উপজেলা ম্রো কমপ্লেক্স; জনাব মোঃ জিয়াউদ্দিন জুয়েল, সেক্রেটারি আলীকদম উপজেলা প্রেসক্লাব; জনাব জয়দেব রাজ, সভাপতি আলীকদম উপজেলা রিপোর্টার্স ক্লাব এবং জনাব এনামুল হক, উপদেষ্টা আলীকদম উপজেলা টুরিস্ট গাইড এসোসিয়েশন।
এছাড়াও আলীকদম উপজেলার সকল ট্যুর গাইড সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতি ও সেক্রেটারি গত এক বছরের এসোসিয়েশনের কার্যক্রম উপস্থাপন করেন। উপস্থিত সদস্যরা নিজস্ব মতামত ও অভিব্যক্তি প্রদান করেন। অতিথিবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ট্যুর গাইডদের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, পর্যটনবান্ধব সেবা এবং বিভিন্ন সমস্যা সমাধানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদম সেনা জোনের উদ্যোগে কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category