1. thpshopbd@gmail.com : admin :
আমাকে ভোট দিলে যুবকদের বিয়ের ব্যবস্থা করবো: ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মণি - probahonewstv
April 26, 2026, 4:24 am

আমাকে ভোট দিলে যুবকদের বিয়ের ব্যবস্থা করবো: ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মণি

মোঃ আলমগীর কবির স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও জেলা
  • Update Time : Sunday, February 1, 2026
  • 81 Time View
ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচনী মাঠে চমক জাগানো প্রতিশ্রুতি। ভোট দিলে যুবকদের বিয়ের ব্যবস্থা করবেন বলে ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশা মণি।

নির্বাচনী প্রতিশ্রুতিতে ‘বিয়ের উপহার’, সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়

মোঃ আলমগীর কবির
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও জেলা

বড় বড় রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং ভোটারদের কাছে ‘বিয়ের উপহার’ দেওয়ার ঘোষণা দিয়ে ঠাকুরগাঁও-৩ আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্বতন্ত্র প্রার্থী আশা মণি। বুধবার (২৮ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে এক সাক্ষাৎকারে তিনি এই ব্যতিক্রমধর্মী প্রতিশ্রুতি দেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। নির্বাচনী মাঠে তরুণ ভোটারদের ব্যাপক আগ্রহের প্রসঙ্গে আশা মণি বলেন, “অনেক তরুণ ভাই আমাকে বলছেন, আপা আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তাদের উদ্দেশ্যে আমার কথা—আমাকে একটা করে ভোট দিন, আমি বিজয়ী হলে আপনাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।”

তিনি আরও বলেন, শুধু তরুণ ভোটার নয়, দাদা-দাদি, নানা-নানি থেকে শুরু করে চাচা-চাচি—সব বয়সী ভোটারদের কাছেই তিনি ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোট চাইছেন। আশা মণির এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস ও ব্যঙ্গাত্মক আলোচনার জন্ম দিয়েছে। জয়দেব দেবনাথ নামের এক নেটিজেন মন্তব্য করেন, “কেউ দিতে চাচ্ছে বেহেশত, কেউ ফ্যামিলি কার্ড, আর আশা মণি আপা দিতে চাচ্ছেন বউ অথবা স্বামী!” তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচলিত রাজনৈতিক ভাষার বাইরে গিয়ে এমন বক্তব্য তরুণ ভোটারদের মনোযোগ আকর্ষণ করলেও বাস্তবায়নযোগ্যতা ও নির্বাচনী আচরণবিধির দৃষ্টিকোণ থেকে বিষয়টি প্রশ্নের মুখে পড়তে পারে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে শিশুর প্রাণরক্ষা

Please Share This Post in Your Social Media

More News Of This Category