1. thpshopbd@gmail.com : admin :
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান ও মহাসচিবকে ফেনী জেলা শাখার শুভেচ্ছা ও অভিনন্দন - probahonewstv
September 25, 2026, 12:40 am

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান ও মহাসচিবকে ফেনী জেলা শাখার শুভেচ্ছা ও অভিনন্দন

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Wednesday, January 14, 2026
  • 128 Time View
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান ও মহাসচিবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফেনী জেলা শাখা।

মানবাধিকার প্রতিষ্ঠা ও আইনি সহায়তায় নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ

আবু বক্কর ছিদ্দিক,স্টাফ রিপোর্টার, ফেনী

মানবাধিকার প্রতিষ্ঠা ও আইনি সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান মাহমুদ ও মহাসচিব মঈনুর রশিদ চৌধুরী মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংস্থার ফেনী জেলা শাখা। ফেনী জেলা শাখার পক্ষ থেকে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান এবং নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়। এই ধারাবাহিক অগ্রযাত্রার পেছনে চেয়ারম্যান ও মহাসচিবের দূরদর্শী নেতৃত্ব, প্রজ্ঞা এবং মানবিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

শুভেচ্ছা বার্তায় আরও উল্লেখ করা হয়, দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সার্বিকভাবে মানবাধিকার প্রতিষ্ঠায় সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে তাঁদের দিকনির্দেশনা ফেনী জেলা শাখাসহ সারাদেশের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে।

এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা ফেনী জেলা শাখার আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ হানিফ (সাংবাদিক) বলেন, মানবাধিকার ও আইনি সহায়তা প্রদানে সংস্থার চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান মাহমুদ স্যার ও মহাসচিব মঈনুর রশিদ চৌধুরী মহোদয়ের অবদান অপরিসীম। তাঁদের নেতৃত্বে সংস্থা দেশব্যাপী মানবাধিকার সচেতনতা বৃদ্ধি এবং নির্যাতিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও ফেনী জেলা শাখা সংস্থার কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মানবাধিকার সুরক্ষা ও আইনি সহায়তা কার্যক্রমকে আরও বেগবান করতে কাজ করে যাবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  দুর্গম পাহাড়ে মানবিক সহায়তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category