1. thpshopbd@gmail.com : admin :
‎আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক যমুনা বার্তা” ‎ - probahonewstv
June 20, 2026, 4:20 pm

‎আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক যমুনা বার্তা” ‎

Reporter Name
  • Update Time : Thursday, May 21, 2026
  • 65 Time View

‎আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক যমুনা বার্তা”

‎স্টাফ রিপোর্টার

‎সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে আজ বুধবার বিকাল ৪ ঘটিকা হইতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ঢাকা-বনপাড়া মহাসড়কের পাশে অবস্থিত আরিফ রাজ কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক যমুনা বার্তা”।

‎“দৈনিক যমুনা বার্তা”-র প্রধান কার্যালয় হাটিকুমরুল ইউনিয়নের আরিফ রাজ কমপ্লেক্সে স্থাপিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়েই সাংবাদিকতার মর্যাদা রক্ষা করতে হবে এবং গণমানুষের কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরতে হবে।

‎পত্রিকাটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্পাদক ও প্রকাশক কে এম নাজমুল ইসলাম, নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম, সহকারী সম্পাদক কে এম শামীম হাসান এবং বার্তা সম্পাদক সেলিম রেজা।

‎নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম-এর নেতৃত্ব ও উপস্থাপনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান এমপি।

‎এছাড়াও উপস্থিত ছিলেন হাটিকুমরুল প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন, সেক্রেটারি শাহরিয়ার মোর্শেদ, চ্যানেল এস-এর মতিন সরকার, মোহনা টিভির সোহেল রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।

‎অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাটিকুমরুল প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন বলেন,
‎“সাংবাদিকতা পেশায় ঝুঁকি থাকবে, বাধা আসবেই। তাই বলে সত্যকে কখনো গোপন করা যাবে না। সত্য প্রকাশ করাই সাংবাদিকতার প্রধান লক্ষ্য।”

‎পত্রিকাটির উপদেষ্টা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিটি সাংবাদিকের মূল লক্ষ্য থাকতে হবে সত্যতা যাচাই করে সঠিক সংবাদ প্রকাশ করা। বস্তুনিষ্ঠ সংবাদই মানুষের আস্থা অর্জনের প্রধান মাধ্যম।

‎এ সময় সম্পাদক কে এম নাজমুল ইসলাম বলেন,
‎“আমাদের এই অগ্রযাত্রা যেন সকল বাধা অতিক্রম করে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যেতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা যেন সততা ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকতে পারি, সেটিই আমাদের প্রত্যাশা।”

‎অনুষ্ঠানের শেষে অতিথিরা “দৈনিক যমুনা বার্তা”-র সার্বিক সফলতা কামনা করেন এবং নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান।

See also  লামায় রিসোর্ট এলাকায় ট্রান্সফরমার চু/রি/র চেষ্টা, আতঙ্কে পর্যটন ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category