1. thpshopbd@gmail.com : admin :
অপহরণ নয়, প্রেমের সম্পর্কের জেরে একাধিকবার ঘর ছাড়েন কনস্টেবলের মেয়ে: পুলিশের ব্যাখ্যা। - probahonewstv
August 3, 2026, 9:16 am

অপহরণ নয়, প্রেমের সম্পর্কের জেরে একাধিকবার ঘর ছাড়েন কনস্টেবলের মেয়ে: পুলিশের ব্যাখ্যা।

Reporter Name
  • Update Time : Thursday, June 4, 2026
  • 39 Time View

অপহরণ নয়, প্রেমের সম্পর্কের জেরে একাধিকবার ঘর ছাড়েন কনস্টেবলের মেয়ে: পুলিশের ব্যাখ্যা।

সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আদমদীঘি থানার কনস্টেবল মো. রানা মাসুদের মেয়ের অপহরণ ও মামলা না নেওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কনস্টেবল রানা মাসুদের ১৭ বছর বয়সী মেয়ে তাসনিয়া রানা তামান্না নিখোঁজ হলে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। তদন্তের এক পর্যায়ে তাকে উদ্ধার করে আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দিতে জানান, জয়পুরহাটের শহিদ হোসেনের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে এবং তিনি স্বেচ্ছায় তার সঙ্গে চলে গিয়ে বিয়ে করেছেন।
পরে ভিকটিমের বয়স অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তদন্ত শেষে সংশ্লিষ্ট আইনে অভিযুক্তের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ১ মে পুনরায় ওই তরুণীর চলে যাওয়ার ঘটনায় আদালতের নির্দেশে আরেকটি মামলা রুজু করা হয়, যা বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশের তদন্তাধীন রয়েছে।
এদিকে তাসনিয়া রানা তামান্না তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দাবি করেন, তাকে অপহরণ করা হয়নি; বরং তিনি নিজের ইচ্ছায় শহিদ হোসেনের সঙ্গে সংসার করছেন। তিনি অপহরণের অভিযোগকে মিথ্যা বলেও উল্লেখ করেন।
পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

See also  টেন্ডার ছাড়াই রাতারাতি গায়েব প্রায় ৩০ লাখ টাকার সরকারি গাছ! ফেনীর লেমুয়ায় প্রভাবশালীদের বি/রু/দ্ধে গুরুতর অ/ভি/যো/গ

Please Share This Post in Your Social Media

More News Of This Category