
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান
বান্দরবানের লামা উপজেলায় ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে বহুল কাঙ্ক্ষিত “ফ্যামিলি কার্ড” বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) লামা উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কার্ড আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী এমপি। অনুষ্ঠানের শুরুতে আগত প্রধান ও বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথির উপস্থিতিতে উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগী পরিবারের মাঝে “ফ্যামিলি কার্ড” বিতরণ করা হয়।
বক্তারা বলেন, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্থানীয় অসহায় ও নিম্ন আয়ের পরিবারগুলো বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সহজে পাবে। এতে এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে লামাসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণের অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রত্যাশিত এই ফ্যামিলি কার্ড হাতে পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছেন। তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।