1. thpshopbd@gmail.com : admin :
লামায় ফ্যামিলি কার্ড বিতরণ - probahonewstv
April 26, 2026, 5:47 am

লামায় ফ্যামিলি কার্ড বিতরণ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, March 11, 2026
  • 44 Time View
লামায় ফ্যামিলি কার্ড বিতরণ

লামায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে আলীকদমবাসীর পক্ষ থেকে বরণ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায়১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে- আয়োজিত১.০৯৭ পরিবারের মাঝে প্রথম ধাপে- ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-কে আলীকদম উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রীকে বরণ করে নেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, প্রথমবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং আলীকদম উপজেলা পরিষদের তিনবার নির্বাচিত সাবেক সফল উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কালাম। এ সময় তিনি আলীকদমবাসীর পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

এছাড়াও বান্দরবান জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার সিনিয়র নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরকারের বিভিন্ন সহায়তা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় আসতে পারবে।অনুষ্ঠানে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীর মহিপালে রেঙ্গুনী হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category