
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার দিনাজপুর।
চিরিরবন্দর ১০ নং পুনটি ইউনিয়ন উত্তর পাটুলে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলেছে বলে দাবি করেছেন পুকুরটির মালিক। বুধবার দিবাগত রাতে উপজেলার ১০নং পুনটি ইউনিয়নের উত্তর পাটুল গ্রামে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত পুকুর মালিক রিয়াজুলের ছেলে রবিউল ইসলাম জানান,বাড়ির পাশে পুকুরে গত বছর রুই, কাতলসহ বিভিন্ন জাতের মাছের পোনা ছেড়েছিলেন।
বর্তমানে মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়েছিল। পূর্বশত্রুতার জেরে বুধবার দিবাগত রাতের কোনো এক সময় পুকুরে বিষ দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে তিনি দেখতে পান, একের পর এক মাছ মরে ভেসে উঠছে। তিনি আরও জানান, প্রতিবেশী একটি পরিবারের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে পুকুরে বিষ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চিরিরবন্দর থানার পুলিশ।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।