1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় ভেজাল মসলায় জরিমানা - probahonewstv
April 27, 2026, 11:39 am

বগুড়ায় ভেজাল মসলায় জরিমানা

সাজেদুল ইসলাম রাসেল,স্টাফ রিপোর্টার বগুড়া
  • Update Time : Monday, March 9, 2026
  • 53 Time View
বগুড়ায় ভেজাল মসলা কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

কারখানা মালিককে ৩ লাখ টাকা দণ্ড

সাজেদুল ইসলাম রাসেল,স্টাফ রিপোর্টার বগুড়া 

বগুড়ায় ভেজাল জিরা মসলা তৈরির অপরাধে এক কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) সকালে বগুড়া সদর উপজেলা এর এরুলিয়া ইউনিয়ন এর কৃষ্ণপুর (পূর্বপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি বগুড়া এবং বাংলাদেশ খাদ্য অধিদপ্তর এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ

র‌্যাব সূত্রে জানা যায়, অভিযানে কৃষ্ণপুর (পূর্বপাড়া) এলাকার মেসার্স শাহীন ট্রেডার্স নামে একটি মসলা কারখানায় ভেজাল জিরা মসলা তৈরি করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৫ ও ২৬ ধারা লঙ্ঘন এবং ৫৮ ধারায় কারখানার মালিক মো. শাহীন আলম (৩২), পিতা—মো. জাহিদুর রহমান, গ্রাম—কৃষ্ণপুর পূর্বপাড়া, ইউনিয়ন—এরুলিয়া, থানা—বগুড়া সদর, জেলা—বগুড়াকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল অংশ নেয়। র‌্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভেজাল খাদ্য উৎপাদন, মাদক, ছিনতাই, হত্যা ও অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীতে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category