1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড - probahonewstv
September 20, 2026, 12:54 pm

বান্দরবানে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Tuesday, March 10, 2026
  • 147 Time View
বান্দরবানে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাবে সহায়তা; উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান

বান্দরবানে প্রথম ধাপে ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আগামী ১০ মার্চ লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হবে। কর্মসূচির উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপঙ্কর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য হলো—প্রতি পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে হতদরিদ্র পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা।

এছাড়া নারীদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান, বান্দরবান পার্বত্য জেলায় ১১টি পাহাড়ি জনগোষ্ঠীসহ মোট ১২টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। তবে কোনো জাতিগোষ্ঠীকে আলাদাভাবে তালিকাভুক্ত করা হয়নি। জেলা প্রশাসক শামীম আরা রিনি আরও জানান, সারা দেশের ১০টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আওতায় বান্দরবানে প্রথম পর্যায়ে ১ হাজার ৯৭টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মোমবাতি প্রজ্বলনে শহিদ বুদ্ধিজীবী দিবসে ফেনী বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি

Please Share This Post in Your Social Media

More News Of This Category