1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে আইন-শৃঙ্খলা সভা - probahonewstv
April 26, 2026, 12:35 am

বান্দরবানে আইন-শৃঙ্খলা সভা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Tuesday, March 10, 2026
  • 45 Time View
বান্দরবানে আইন-শৃঙ্খলা কমিটির সভা

জেলার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের আহ্বান

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান

পার্বত্য জেলা বান্দরবানের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

সভায় পুলিশ সুপার মোঃ আবদুর রহমান জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় অংশীজনদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও স্থিতিশীল রাখা সম্ভব। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় জেলার চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফেনীতে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category