1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে বিজিবির ইফতার সহায়তা - probahonewstv
April 26, 2026, 3:39 am

আলীকদমে বিজিবির ইফতার সহায়তা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, March 9, 2026
  • 60 Time View
আলীকদমে বিজিবির উদ্যোগে ১০০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

১০০ পরিবারে সামগ্রী, এতিমখানায় অনুদান

বান্দরবান প্রতিনিধি: মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলা-এ স্থানীয় দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এর আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। ব্যাটালিয়নের উদ্যোগে ১০০টি দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং দুটি এতিমখানায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে নয়াপাড়া ইউনিয়ন এলাকায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী (পদাতিক)। বিজিবি সূত্রে জানা যায়, “অপারেশন উত্তরণ” কর্মসূচির আওতায় আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে বসবাসরত স্থানীয় দুঃস্থ ও অসহায় ১০০টি পরিবারের মাঝে প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও মাহে রমজান উপলক্ষে আলীকদম উপজেলার দুটি মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য উন্নতমানের ইফতার ও সেহরীর ব্যবস্থা করতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো— আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং আলীকদম ইসলামিয়া এতিমখানা। অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট, কোয়ার্টার মাস্টারসহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এ ধরনের মানবিক ও সম্প্রীতিমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ঘাটাইলে বাজার মনিটরিং

Please Share This Post in Your Social Media

More News Of This Category