1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে স/ন্ত্রাসবিরোধী মা/মলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফিজারসহ গ্রে/ফতার ৫ - probahonewstv
November 22, 2026, 12:51 pm

চিরিরবন্দরে স/ন্ত্রাসবিরোধী মা/মলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফিজারসহ গ্রে/ফতার ৫

মোঃ আমজাদ হোসেন | ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
  • Update Time : Monday, November 9, 2026
  • 47 Time View
চিরিরবন্দরে স/ন্ত্রাসবিরোধী মা/মলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফিজারসহ গ্রে/ফতার ৫

চিরিরবন্দরে স/ন্ত্রাসবিরোধী মা/মলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফিজারসহ গ্রে/ফতার ৫

মোঃ আমজাদ হোসেন | ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দরে সন্ত্রাসবিরোধী মামলায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ফিজারসহ ৫ জনকে গ্রেফতার করেছে চিরিরবন্দর থানা পুলিশ। গত ৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ৮টা ৩০ মিনিটে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ৮ নভেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় চিরিরবন্দর থানায় দায়ের করা মামলা নং-২২, জিআর নং-১৬১-এর এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অন্য চারজন হলেন—মোঃ গিয়াসউদ্দিন, মোঃ একরামুল আলম, মোঃ এমরান ও মোঃ জাহিদুল সরকার।

পুলিশ জানায়, দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

See also  নবীনগরে বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে ৪ নারীকে সম্মাননা

Please Share This Post in Your Social Media

More News Of This Category