1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় লামিয়া বেকারিতে যৌথ অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ও সিলগালা। - probahonewstv
September 13, 2026, 1:57 pm

বগুড়ায় লামিয়া বেকারিতে যৌথ অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ও সিলগালা।

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার, বগুড়া।
  • Update Time : Sunday, September 13, 2026
  • 14 Time View
বগুড়ায় লামিয়া বেকারিতে যৌথ অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ও সিলগালা।

বগুড়ায় লামিয়া বেকারিতে যৌথ অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ও সিলগালা।

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার, বগুড়া।

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘লামিয়া বেকারি’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে বেকারিটি সিলগালা করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া শহরের দক্ষিণ শৈলাল পাড়া এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি দলও সহযোগিতা করে।
অভিযানকালে বেকারিটির উৎপাদনস্থলে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান কর্মকর্তারা। সেখানে পচা ও ভাঙা ডিম, ব্যবহৃত পোড়া তেল এবং খাদ্যপণ্যে অননুমোদিত নন-ফুড গ্রেড রং ব্যবহারের বিষয়টি নজরে আসে। এ ছাড়া অপরিষ্কার টেবিলে ময়দার ডো প্রস্তুত, অপরিচ্ছন্ন মেঝেতে খাদ্যপণ্য রাখাসহ পণ্যের মোড়কে বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য ব্যবহারের প্রমাণ পাওয়া যায় বলে অভিযান সংশ্লিষ্টরা জানান।
এসব অনিয়ম ও বিধিবহির্ভূত কর্মকাণ্ডের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয় এবং খাদ্য উৎপাদন বন্ধ রাখতে বেকারিটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।

See also  ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা — ইটভাটা মালিক সোলাইমান হাসপাতালে ভর্তি উচ্চ দূষণ ও অনিয়মের অভিযোগে একাধিক ভাটায় অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category