1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড - probahonewstv
August 28, 2026, 4:32 pm

তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

বুলবুল হোসেন,উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
  • Update Time : Friday, August 28, 2026
  • 8 Time View
তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

বুলবুল হোসেন,উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):

রংপুরের তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে মো. আব্দুস সালাম (২৫) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৭টা ৫ মিনিটে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত মোবাইল কোর্টে তাকে এ দণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম সয়ার হাজিরহাট কলেজপাড়া এলাকার মো. আনিছুল ইসলামের ছেলে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান পরিচালনাকালে আব্দুস সালামকে গাঁজা সেবনের দায়ে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। প্রসিকিউশন দাখিল করেন তারাগঞ্জ থানার এএসআই নুরে আলম।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদকের ভয়াবহতা রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

See also  দিনাজপুরের বিরামপুরে বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ২, আ/হ/ত ৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category