1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীর দারুল কোরআন ফারুকিয়া রহমতনগর মাদ্রাসায় ৬ ডিসেম্বর বার্ষিক মাহফিল - probahonewstv
September 27, 2026, 1:35 pm

সোনাগাজীর দারুল কোরআন ফারুকিয়া রহমতনগর মাদ্রাসায় ৬ ডিসেম্বর বার্ষিক মাহফিল

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Saturday, November 1, 2025
  • 488 Time View
মাদ্রাসা কমিটি ও স্থানীয় মুসল্লিদের প্রস্তুতি চলছে পুরোদমে উম্মাহর ঐক্য

দেশবরেণ্য আলেম-ওলামাদের বয়ানে মুখরিত হবে মাহফিল প্রাঙ্গণ , মাদ্রাসা কমিটি ও স্থানীয় মুসল্লিদের প্রস্তুতি চলছে পুরোদমে উম্মাহর ঐক্য ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান (চট্টগ্রাম বিভাগ)

আগামী ০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুরে অবস্থিত দারুল কোরআন ফারুকিয়া রহমতনগর মাদ্রাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক দ্বীনি মাহফিল।
এ উপলক্ষে ইতোমধ্যেই মাদ্রাসা প্রাঙ্গণে চলছে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জার কাজ।

আয়োজক সূত্রে জানা যায়, মাহফিলে দেশবরেণ্য আলেম-ওলামা, হাফেজ, কারী ও ইসলামী চিন্তাবিদগণ পবিত্র কোরআন ও সুন্নাহভিত্তিক বয়ান পেশ করবেন। এছাড়াও ইসলামি সংগীত পরিবেশনা, দরুদ মাহফিল ও ক্বিরাত প্রতিযোগিতাও থাকবে।

স্থানীয় মাদ্রাসা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন।
মাহফিল শেষে অনুষ্ঠিত হবে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত।

আয়োজক কর্তৃপক্ষ সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি মাহফিলে উপস্থিত হয়ে দ্বীনি আলোচনায় অংশগ্রহণের আন্তরিক দাওয়াত জানিয়েছেন।

See also  আলীকদমে আন-নূর ইনস্টিটিউটের কোরআন পাঠ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category