1. thpshopbd@gmail.com : admin :
বকশীগঞ্জে মানব কল্যাণ ট্টাস্টের উদ্যোগে সোলার প্যানেল স্থাপন ও বৃক্ষরোপন - probahonewstv
June 20, 2026, 11:18 am

বকশীগঞ্জে মানব কল্যাণ ট্টাস্টের উদ্যোগে সোলার প্যানেল স্থাপন ও বৃক্ষরোপন

Reporter Name
  • Update Time : Friday, June 19, 2026
  • 11 Time View

বকশীগঞ্জে মানব কল্যাণ ট্টাস্টের উদ্যোগে
সোলার প্যানেল স্থাপন ও বৃক্ষরোপন

নাজমুল রানা: জামালপুর

জামালপুরের বকশীগঞ্জে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপন,সোলার প্যানেল স্থাপন ও মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগের আয়োজন করা হয়েছে ।

শুক্রবার (১৯ জুন) বিকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই বৃক্ষরোপন,সোলার প্যানেল স্থাপন ও মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগের আয়োজন করা হয় । ফিতা কেটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।
বাঁশকান্দা মানবকল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বিকটের সভাপতিত্বে ও
উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমনের সঞ্চালনায় এসময় উপস্থি ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শরীফ উদ্দিন শরীফ ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম,বাঁশকান্দা মানবকল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, নিলক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ইসমত দোহা হিটলার,বাঁশ কান্দা মানবকল্যাণ ট্রাস্টের সহ সভাপতি মোঃ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিনসহ আরো অনেকেই।

এসময় বক্তারা বলেন, খেলাধুলা যুবসামজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে । এছাড়াও পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগকে সাধুবাদ জানান বক্তারা।

See also  আত্ তাহমিদ ইসলামিক ক্যাডেট মাদ্রাসার বাৎসরিক শিক্ষা সফরটি ছিল শিক্ষার্থীদের জন্য এক আনন্দমুখর ও শিক্ষণীয় অভিজ্ঞতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category