1. thpshopbd@gmail.com : admin :
ফুলবাড়ীয়ায় বি ষ পানে এক সন্তান জননীর মৃ ত্যু - probahonewstv
June 20, 2026, 11:17 am

ফুলবাড়ীয়ায় বি ষ পানে এক সন্তান জননীর মৃ ত্যু

Reporter Name
  • Update Time : Wednesday, June 17, 2026
  • 16 Time View

ফুলবাড়ীয়ায় বিষ পানে এক সন্তান জননীর মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক ময়মনসিংহ

ফুলবাড়ীয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নের
১ নং ওয়ার্ডের সুলতান মেম্বার বাড়ির বাসিন্দা মোঃ গোলাম মোস্তফা এর পুত্র আলম এর স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুন বিষ পানে মারা গেছেন। গত ১৫/০৬/২০২৬ ইং তারিখ সকাল ১০ টায় তিনি ঘাস মারা বিষ‌ পান‌ করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন দ্রুততার সাথে তাকে স্থানীয় আছিম বাজারে‌ নিয়ে যান এবং সেখানে ডাঃ সুনিল‌ এর চিকিৎসা সেবা দেওয়া হয়। উনার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন চিকিৎসা সেবা দেওয়া পর আজ ১৭/০৬/২০২৬ ইং তারিখ সন্ধ্যা ছয়টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিক ভাবে জানা যায়, চলমান ফুটবল বিশ্বকাপ খেলা দেখে উনার স্বামী বিলম্বে বাড়ি ফেরার কারণে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। সেই সূত্র ধরেই মহিলাটি বিষ পান করেছেন বলে ধারণা করা হচ্ছে।

See also  ড্রেনে ফেনসিডিল ও স্কাপের বোতল এ কেমন সমাজ গড়ছি আমরা?আপনার

Please Share This Post in Your Social Media

More News Of This Category