ফুলবাড়ীয়ায় বিষ পানে এক সন্তান জননীর মৃত্যু
নিজেস্ব প্রতিবেদক ময়মনসিংহ
ফুলবাড়ীয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নের
১ নং ওয়ার্ডের সুলতান মেম্বার বাড়ির বাসিন্দা মোঃ গোলাম মোস্তফা এর পুত্র আলম এর স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুন বিষ পানে মারা গেছেন। গত ১৫/০৬/২০২৬ ইং তারিখ সকাল ১০ টায় তিনি ঘাস মারা বিষ পান করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন দ্রুততার সাথে তাকে স্থানীয় আছিম বাজারে নিয়ে যান এবং সেখানে ডাঃ সুনিল এর চিকিৎসা সেবা দেওয়া হয়। উনার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দু'দিন চিকিৎসা সেবা দেওয়া পর আজ ১৭/০৬/২০২৬ ইং তারিখ সন্ধ্যা ছয়টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিক ভাবে জানা যায়, চলমান ফুটবল বিশ্বকাপ খেলা দেখে উনার স্বামী বিলম্বে বাড়ি ফেরার কারণে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। সেই সূত্র ধরেই মহিলাটি বিষ পান করেছেন বলে ধারণা করা হচ্ছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com