1. thpshopbd@gmail.com : admin :
ডুয়েট সংঘর্ষের ঘটনায় মামলা, অজ্ঞাত আসামি ২০০-২৫০ - probahonewstv
May 30, 2026, 6:26 pm

ডুয়েট সংঘর্ষের ঘটনায় মামলা, অজ্ঞাত আসামি ২০০-২৫০

Reporter Name
  • Update Time : Tuesday, May 19, 2026
  • 30 Time View

ডুয়েট সংঘর্ষের ঘটনায় মামলা, অজ্ঞাত আসামি ২০০-২৫০

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) কার্যত অচলাবস্থার মধ্যে পড়েছে।

চলমান আন্দোলনের মধ্যে সংঘর্ষের ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববারের সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের দাবি, তারা ক্যাম্পাসের বাইরের কাউকে উপাচার্য হিসেবে মেনে নেবেন না।

শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

এর আগে রোববার উপাচার্য নিয়োগের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ক্যাম্পাসে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২৩ জন আহত হন।

গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ ওই নিয়োগের বিরোধিতা করে আন্দোলনে নামে।

আন্দোলনকারীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার শিক্ষাব্যবস্থা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের ধারণা বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত।

See also  ফেনীতে মেডিকেল কলেজ প্রস্তাব প্রত্যাহার: ক্ষোভ, উদ্বেগ ও প্রতিবাদের ঢেউ

Please Share This Post in Your Social Media

More News Of This Category