1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলের মির্জাপুরে মিনিবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন - probahonewstv
June 14, 2026, 10:31 pm

টাঙ্গাইলের মির্জাপুরে মিনিবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2026
  • 52 Time View

টাঙ্গাইলের মির্জাপুরে মিনিবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

আজ শনিবার (১৬মে ২০২৬) উপজেলার মির্জাপুর এস কে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে একটি দ্রুতগতির মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি জোরালো সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা ৪ জন যাত্রী গুরুতর আহত হন এবং অটোচালকের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর পরই স্থানীয় আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের দ্রুত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার কারণে ব্যস্ততম ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

See also  কসবায় সাংবাদিক হত্যাকারীদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category