1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, সেবার মানোন্নয়নে জোর - probahonewstv
June 24, 2026, 10:19 am

ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, সেবার মানোন্নয়নে জোর

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী।
  • Update Time : Friday, May 1, 2026
  • 133 Time View
ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, সেবার মানোন্নয়নে জোর

ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, সেবার মানোন্নয়নে জোর

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী।

হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে ৬–৫৯ মাস বয়সী সব শিশুকে অন্তর্ভুক্তির নির্দেশনা ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মাসিক সমন্বয় সভা যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। সভায় জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, তাঁদের প্রতিনিধিগণ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, রোগনিয়ন্ত্রণ কর্মকর্তা, নার্সিং সুপারভাইজার, পরিসংখ্যানবিদ, এমটি (ইপিআই), স্বাস্থ্য পরিদর্শক এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ফেনীসহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবার সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সিভিল সার্জন। এছাড়া চলমান হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সফল করতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী কোনো শিশুই যেন টিকার আওতার বাইরে না থাকে, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টাই হবে ভবিষ্যৎ অঙ্গীকার।

See also  দুর্নীতির জঞ্জাল ছিন্ন করে স্বচ্ছ রাষ্ট্র গড়ার অঙ্গীকার-এমপি, সাচিং প্ররু জরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category