1. thpshopbd@gmail.com : admin :
প্রিয় শিক্ষকদের বর্ণাঢ্য আয়োজনে বিদায় দিলো শিক্ষার্থীরা - probahonewstv
April 29, 2026, 1:44 am

প্রিয় শিক্ষকদের বর্ণাঢ্য আয়োজনে বিদায় দিলো শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : Friday, April 17, 2026
  • 22 Time View

প্রিয় শিক্ষকদের বর্ণাঢ্য আয়োজনে বিদায় দিলো শিক্ষার্থীরা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ভীমপুর দারুসসুন্নত দাখিল মাদ্রাসার দুই প্রবীণ শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা জানিয়েছে প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আবেগঘন এই অনুষ্ঠানে শিক্ষকদের বিভিন্ন উপহার প্রদান করে সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শহিদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদায়ী শিক্ষকদের প্রাক্তন ছাত্র প্রভাষক বুলবুল হোসেন।

দীর্ঘ কয়েক দশকের গৌরবময় শিক্ষকতা জীবনের ইতি টেনে এক আবেগময় পরিবেশে বিদায় নেন মৌলভী শিক্ষক আলী হোসেন ও সিনিয়র শিক্ষক মো. মমতাজ আলী। শিক্ষক আলী হোসেন ১ এপ্রিল ১৯৮৪ সালে যোগদান করে ১৪ জানুয়ারি ২০২৬ সালে অবসর গ্রহণ করেন। অন্যদিকে শিক্ষক মো. মমতাজ আলী ২৫ আগস্ট ১৯৯০ সালে যোগদান করে একই তারিখে অবসরে যান।

শিক্ষার্থীরা বলেন, “তারা শুধু শিক্ষক নন, ছিলেন আমাদের অভিভাবক। যেকোনো প্রয়োজনে তাদের কাছে গেলে কখনোই নিরাশ হতে হয়নি। তাদের বিদায়ে আমরা গভীর শূন্যতা অনুভব করছি।”

সহকর্মী শিক্ষকরা জানান, নীতির প্রশ্নে আপসহীন ও মানবিকতায় অনন্য এই দুই শিক্ষকের বিদায়ে প্রতিষ্ঠান হারালো দুইজন আদর্শ ব্যক্তিত্ব। তাদের দায়িত্বশীলতা, সততা ও মানবিক গুণাবলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে শিক্ষকদ্বয় বলেন,“এই মাদ্রাসাই আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। আমরা সবসময় ন্যায়ের পথে থাকার চেষ্টা করেছি। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বুলবুল হোসেন বলেন “পিতা মাতার পরে শিক্ষকদের অবস্থান। শিক্ষকদের ঋণ কোনদিনও পরিশোধ হওয়ার নয়। আমরা যা পেয়েছি আপনাদের কাছে চিরঋণী নিয়ে হয়ে থাকলাম ”

দিনব্যাপী এই আয়োজনের শেষপর্বে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-কর্মচারী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

See also  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন মোহাম্মদ হানিফ

Please Share This Post in Your Social Media

More News Of This Category