1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে প্রতারণা মামলায় দুই প্রতারক আটক - probahonewstv
April 25, 2026, 10:01 pm

চিরিরবন্দরে প্রতারণা মামলায় দুই প্রতারক আটক

মোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার
  • Update Time : Thursday, April 9, 2026
  • 58 Time View
চিরিরবন্দরে প্রতারণা মামলায় দুই প্রতারক আটক

চিরিরবন্দরে প্রতারণা মামলায় দুই প্রতারক আটক

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার

দিনাজপুরের চিরিরবন্দরে প্রতারণা মামলায় এক নারী ও তার স্বামীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার নান্দেড়াই গ্রামের মজিরতপাড়ার লাকি আরা (৩৯) ও তার বর্তমান স্বামী মাবুদ হোসেন (৪০)। থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার নান্দেড়াই গ্রামের কুয়েত প্রবাসী গোলাম মোস্তফার বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে তার স্ত্রী লাকি আরা, পরকীয়া প্রেমিক মাবুদ হোসেনসহ কয়েকজনের পরামর্শে পরিকল্পিতভাবে প্রতারণার আশ্রয় নেয়। অভিযোগে বলা হয়, আউলিয়াপুকুর ইউনিয়নের বড় বাউল এলাকায় রেলগেট সংলগ্ন একটি বাড়ি ক্রয়ের জন্য নগদ ১৯ লাখ টাকা, আড়াই লাখ টাকা দিয়ে সাড়ে ৬ শতক জমি নিজের নামে রেজিস্ট্রি, বাড়ির দামি আসবাবপত্র, কুয়েত থেকে পাঠানো ৭ বছরের টাকার ভাউচার এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে গোপনে আত্মগোপন করে লাকি আরা। পরে তিনি পরকীয়া প্রেমিক মাবুদ হোসেনকে বিয়ে করেন। ভুক্তভোগী কুয়েত প্রবাসী গোলাম মোস্তফা দেশে ফিরে এসে বাড়িতে স্ত্রীকে না পেয়ে শ্বশুরবাড়িতে খোঁজ নেন। সেখানে জানতে পারেন, তার স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন। পরবর্তীতে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি আর ফিরে আসতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় গত ৩ এপ্রিল চিরিরবন্দর থানায় ৮ জনকে আসামি করে একটি প্রতারণা মামলা দায়ের করেন ভুক্তভোগী গোলাম মোস্তফা। মামলার তদন্তকারী কর্মকর্তা, চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গত ৭ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের লক্ষীপুর শান্তিবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় লাকি আরা ও মাবুদ হোসেনকে আটক করা হয়। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, “মামলার সূত্র ধরে দুই প্রতারক স্বামী-স্ত্রীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রতারণার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

See also  এখনই সময় পরিবর্তনের—ফেনীতে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর প্রাণবন্ত মতবিনিময়

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category