1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে সিরিজ হামলা ও অগ্নিসংযোগ - probahonewstv
April 26, 2026, 2:54 am

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে সিরিজ হামলা ও অগ্নিসংযোগ

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Friday, April 3, 2026
  • 87 Time View
সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে সিরিজ হামলা ও অগ্নিসংযোগ

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী

তদন্তে ভুক্তভোগী মোহাম্মদ হানিফ ও স্থানীয়দের অভিযোগ— কিশোর গ্যাংয়ের তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসী

ফেনীর সোনাগাজী উপজেলার ২ নং বগাদানা ইউনিয়নের ২ নং ওয়ার্ড পূর্ব বড় হালিয়া গ্রামে প্রবাসী মোহাম্মদ হানিফ-এর বাড়িতে দফায় দফায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। একের পর এক সহিংস ঘটনায় শুধু একটি পরিবার নয়, পুরো গ্রামবাসী এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ রমজান থেকে শুরু করে অজ্ঞাত একদল কিশোর গ্যাং সদস্য ধারাবাহিকভাবে এসব হামলা চালিয়ে আসছে। প্রায় প্রতিদিনই নতুন করে হামলার ঘটনা ঘটায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
ভুক্তভোগী মোহাম্মদ হানিফ অভিযোগ করেন, হামলাকারীরা একাধিকবার তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। সর্বশেষ গত গভীর রাতে তার বসতবাড়ির রান্নাঘরে আগুন লাগিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়।
এছাড়া হামলাকারীরা তার ফসলি জমিতেও আগুন ধরিয়ে দেয়, ফলে জমির সব ফসল পুড়ে নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে নারিকেল গাছসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগও উঠেছে। এতে পরিবারটি মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
ভুক্তভোগীর স্ত্রী কামরুজ জাহান বলেন,
“আমরা চরম আতঙ্কে আছি। আমার মেয়েদের নিয়ে নিরাপদে থাকতে পারছি না। প্রতিদিনই ভয়ের মধ্যে দিন কাটছে।”
এলাকার বাসিন্দা দুলাল মিয়া ও মোহাম্মদ আজিম জানান, হামলার পেছনে কারা জড়িত তা নিশ্চিত না হলেও স্থানীয়ভাবে কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে। তারা বলেন,
“এভাবে চলতে থাকলে এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
ঘটনার গুরুত্ব বিবেচনায় একটি তদন্ত দল ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত দলে ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেম এবং সহকারী যুগ্ম মহাসচিব ও ফেনী জেলা আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ। তাদের সঙ্গে সংস্থার তথ্য ইনফরমেশন অফিসার মোহাম্মদ ওসমানসহ স্থানীয় সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তদন্তকারী দল স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে, ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ক্রমেই বাড়ছে। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এলাকাবাসীর আহ্বান:
দ্রুত নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

See also  সাটুরিয়ায় জাসাসের প্রথম কার্যনির্বাহী কমিটির কর্মসূচি ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত-সাংগঠনিক ঐক্য জোরদার ও ধানের শীষের পক্ষে গণসমর্থন তৈরির আহ্বান

Please Share This Post in Your Social Media

More News Of This Category