1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে ঈদুল ফিতর উপলক্ষে ১১২টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান বিতরণ। - probahonewstv
April 26, 2026, 4:22 am

আলীকদমে ঈদুল ফিতর উপলক্ষে ১১২টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান বিতরণ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, March 19, 2026
  • 84 Time View
আলীকদমে ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ

আলীকদমে ঈদুল ফিতর উপলক্ষে ১১২টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান বিতরণ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
আলীকদম জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে ১১২টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম বাস টার্মিনালস্থ আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার হলরুমে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা জামে মসজিদের ঈমাম জনাব এ.কে. আইয়ুব খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য জনাব সাইফুল ইসলাম রিমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা জামায়াত ইসলামের আমীর জনাব মাসুক এলাহী, আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা শিব্বির আহমেদ, উপজেলা মারকার্য জামে মসজিদের ঈমাম মুফতি শফিউল আলম এবং বান্দরবান জেলা থেকে আগত ঈমাম মাওলানা মাহাবুব নূর।

অনুষ্ঠানে আলীকদম উপজেলার ১১২টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কর্মরত ঈমাম, মুয়াজ্জিন, পরিচালক ও মোহতামিমদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেক প্রতিষ্ঠানে ৪ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
এসময় উপজেলার প্রায় ৮০টি মসজিদের ঈমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি তারা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  “পরশুরামে আন্তর্জাতিক শান্তি দিবসে বর্ণাঢ্য পদযাত্রা ও আলোচনা সভা”

Please Share This Post in Your Social Media

More News Of This Category