1. thpshopbd@gmail.com : admin :
মাদারীপুরে অটোচোর চক্রের দুই সদস্য আটক, স্থানীয়দের সচেতনতায় ব্যর্থ হলো চুরি - probahonewstv
June 13, 2026, 7:25 pm

মাদারীপুরে অটোচোর চক্রের দুই সদস্য আটক, স্থানীয়দের সচেতনতায় ব্যর্থ হলো চুরি

ইকবাল হাসান ( ষ্টাফ রিপোর্টার )
  • Update Time : Friday, October 3, 2025
  • 354 Time View
মাদারীপুরে জনতার হাতে অটোচোর ধরা, পুলিশের হেফাজতে দুইজন

মাদারীপুরে অটোচোর চক্রের দুই সদস্য আটক, স্থানীয়দের সচেতনতায় ব্যর্থ হলো চুরি

ইকবাল হাসান ( ষ্টাফ রিপোর্টার )

মাদারীপুর সদর উপজেলার সরদার কান্দি মোড়ে অটোচোর চক্রের দুই সদস্যকে আটক করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে শ্রীনদী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে ধরে ফেলে পুলিশের হাতে সোপর্দ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক হওয়া দুই যুবক দীর্ঘদিন ধরে অটোচুরি সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিল। তাদের সন্দেহজনক চলাফেরা টের পেয়ে এলাকাবাসী দ্রুত পদক্ষেপ নেয় এবং ধরে ফেলে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। আটককৃতদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি পৌরসভা এলাকায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, অটোচোর চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হবে। সম্প্রতি এলাকায় একের পর এক অটোচুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শুক্রবার সকালের এই ঘটনাকে স্থানীয়রা নিজেদের ঐক্যবদ্ধ সচেতনতার সফল উদাহরণ হিসেবে দেখছেন। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

See also  ছাগলনাইয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে বিজিবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category