1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার - probahonewstv
April 26, 2026, 6:54 pm

বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার

সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া প্রতিনিধি
  • Update Time : Friday, March 13, 2026
  • 73 Time View
বগুড়ায় বাসে ইয়াবা পাচার, আটক ১

বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার

সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া প্রতিনিধি

বগুড়ায় যাত্রীবাহী বাসে করে পাচারকালে ২ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) দুপুর ২টা থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়ক-এর পূর্ব পাশে হযরত শাহ শাফি (রঃ) এর মাজারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার মধ্য বাসুদেবপুর এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম (৪৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করা একটি ইয়াবার চালান পাচারের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হিলি থেকে বগুড়াগামী A.S.T. Brother পরিবহন-এর (ঢাকা মেট্রো-ব-১১-৩৪৩৫) একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় বাসের জি-১ সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা যাত্রী মো. জাহিদুল ইসলামের দেহ তল্লাশি করে একটি লাল টিস্যু ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি পলিপ্যাকেট থেকে মোট ২ হাজার পিস লালচে রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মোট ওজন প্রায় ২০০ গ্রাম।

এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি সিমসহ Symphony D43 বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানা পুলিশ-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৯(খ) ও ২৬(১) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন পরিদর্শক মো. সামসুল আলম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক চালানের সঙ্গে জড়িত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ডিএনসি। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং তাদের আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

See also  মাদারীপুরে অটোচোর চক্রের দুই সদস্য আটক, স্থানীয়দের সচেতনতায় ব্যর্থ হলো চুরি

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category